June 10, 2026, 12:48 am

এ জি এস সাজিদুল ইসলামকে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক করায় দলীয় নেতকর্মীরা খুশি

Reporter Name
  • আপডেট Tuesday, June 9, 2026
  • 16 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে এ জি এস সাজিদুল ইসলাম দায়িত্ব পাওয়ায় দলীয় নেতকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। তিনি ছাত্ররাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিনের রাজপথে আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে এসেছেন।
সাজিদুল ইসলাম রাজনৈতিক জীবনের শুরুতে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়ে কেন্দ্রীয় ছাত্রদলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ছাত্ররাজনীতির পর যুবদলের রাজনীতিতে যুক্ত হয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের রাজনৈতিক অস্থিরতা ও দলের কঠিন সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
পরবর্তীতে সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মূল্যায়ন হিসেবে কেন্দ্রীয় যুবদল তাকে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে নির্বাচিত করেন। এছাড়াও কেন্দ্রীয় সংসদের অডিট টিমের প্রতিনিধি হিসেবেও তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষা, সাংগঠনিক দক্ষতা, মানবিক মূল্যবোধ ও কর্মীদের সঙ্গে সুসম্পর্ক একজন নেতাকে সফলতার দিকে নিয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে এ জি এস সাজিদুল ইসলাম যুবসমাজের জন্য একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। অপরদিকে সাজিদুল ইসলামকে দায়িত্ব দেওয়ায় দলীয় নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর