May 18, 2026, 1:06 pm

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা আজ, দেখবেন যেভাবে

Reporter Name
  • আপডেট Monday, May 18, 2026
  • 3 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক:: বর্তমানে সবচেয়ে আলোচিত প্রশ্ন- বিশ্বকাপে নেইমার থাকবেন কি না। এই প্রশ্নের উত্তর জানা যাবে আজ। বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার (১৮ মে) রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টমোরোতে স্থানীয় সময় ৫টায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ আনচেলত্তি। সেলেসাওদের বিশ্বকাপে দল ঘোষণা কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বরাতে এমনটাই জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ও’গ্লোবো।ব্রাজিলের বিশ্বকাপে দল ঘোষণা কাভার করতে ব্রাজিলের বাইরে আরও ১৩টি দেশের সাংবাদিক নিবন্ধন করেছেন। তালিকায় রয়েছে আর্জেন্টিনা, চিলি, যুক্তরাষ্ট্র, এল সালভাদর, ইংল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ইতালি, স্পেন, চীন, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও জাপান। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে টিভি গ্লোবো, জিই টিভি, স্পোরটিভি, এসবিটি ও সিবিএফ টিভির ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় প্রকাশ করা হবে ২৬ জনের স্কোয়াড।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর