এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানী উত্তরার মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে| স্যোশাল মিডিয়ার একাধিক ফেসবুক পেজ ও কমিউনিটি গ্রুপে ওই শিক্ষকের ছবি পোস্ট করে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি মহল|
পোস্টে কখনো ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান দূর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি, কখনো পুলিশে আটকের মতো তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে| এমনকি তার বিরুদ্ধে ছাত্রীকে বিয়ে করে ২য় সংসার করার মতো তথ্যও ছড়ানো হচ্ছে এসব পোস্টে| এ নিয়ে রীতিমতো বিব্রত শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে কর্মরত শিক্ষকরাও|
খোঁজ নিয়ে জানা যায়, RIP Milestone, College Highlights, Milestone College Entertainment নামক এসব ফেসবুক পেজ ও গ্রুপ থেকে ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমানের নামে এসব তথ্য ছড়িয়ে আসছে একটি মহল| এতে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে জানিয়েছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ|
এ বিষয়ে মাইলস্টোন কলেজের জনসংযাগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, এগুলো গুজব-অপতথ্য| বিষয়টি নিয়ে আমরাও বিভ্রান্ত হচ্ছি| স্যারের সম্মান ক্ষুন্নের জন্যই একটি মহল এমনটি করছে| আমরা বিষয়টি নিয়ে আইনানুগ পদক্ষেপ নিব|