April 24, 2026, 9:21 pm

শিক্ষাপ্রতিষ্ঠানে শাসন-শৃঙ্খলার অভাব জাতির ভবিষ্যতকে বিপন্ন করে তোলে: হাসান উদ্দিন সরকার

Reporter Name
  • আপডেট Friday, April 24, 2026
  • 16 জন দেখেছে

মো: জাফর আলী:: শিক্ষাপ্রতিষ্ঠানে শাসন-শৃঙ্খলার অভাব জাতির ভবিষ্যতকে বিপন্ন করে তোলে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার।
তিনি বলেন, যে প্রতিষ্ঠানে শাসন-শৃঙ্খলা নাই, সেই প্রতিষ্ঠানে মানুষ গড়া দায়। বিগত ১৭ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শাসন-শৃঙ্খলা তুলে দিয়ে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার অপচেষ্টা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ তেতুলতলা বান্দারটেক এলাকায় ‘স্বপ্ন কুঠির’ বাগানবাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসান উদ্দিন সরকার আরও বলেন, একটি সুস্থ ও আদর্শভিত্তিক সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার বিকল্প নেই। প্রাকৃতিক ও শান্ত পরিবেশে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
জানা গেছে, টঙ্গীর ক্বারিউল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ক্বারি আলমাছ উদ্দিন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রাকৃতিক ও নিরিবিলি পরিবেশে বাগানবাড়িটি নির্মাণ করেছেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি-জামায়াত নেতারা গণ্যমান্য ব্যক্তিরা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর