নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ শিশুকন্যা লামিয়ার (৮) চিকিৎসার দায়িত্বভার নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্ট আপীল বিভাগের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন।
আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ অসহায় শিশুকন্যা লামিয়াকে (৮) দেখতে গিয়ে এই কথা জানান ড.খন্দকার মারুফ। তিনি (ড.মারুফ) অসুস্থ শিশু কন্যা লামিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন এবং গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। ড.খন্দকার মারুফ এই সময় শিশু লামিয়ার সার্বিক চিকিৎসার দায়িত্বভার গ্রহণের কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপি নেতা মো. রমিজউদ্দিন লন্ডনী, এম.এম মিজানুর রহমান ও আবু ইউসুব নয়ন প্রমুখ।
উল্লেখ্য, ৪র্থ শ্রেণির ছাত্রী লামিয়া (৮) মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের দরিদ্র কৃষক সাহাব উদ্দনের কন্যা।