April 22, 2026, 8:24 pm

প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার

Reporter Name
  • আপডেট Wednesday, April 22, 2026
  • 8 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দেশে প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছে পাটের তৈরি ব্যাগ ও স্কুলে ড্রেস বিতরণ করবে সরকার। বুধবার (২২ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্কুলে পাটের ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন মন্ত্রণালয়ের (প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়) এই বৈঠক হয়েছে। সেখানে প্রতিটি উপজেলায় দুইটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ প্রদানের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।অতিরিক্ত প্রেস সচিব জানান, একটি পরীক্ষামূলক প্রকল্প দিয়ে এই কার্যক্রম শুরু করা হবে। দেশীয় পাট শিল্পকে রক্ষা এবং পরিবেশের দূষণ থেকে মুক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। বৈঠকের পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের বলেন, জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুইটি করে স্কুলে এই কর্মসূচি শুরু হবে। এই পাইলট প্রকল্পের স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।
তিনি জানান, প্রথম মাসে এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে এই স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়া হবে। সরকারের এই কার্যক্রমে প্রথম ধাপে প্রতি উপজেলার ২টি স্কুল পাবে। পর্যায়ক্রমে সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এই সুবিধা পাবে। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশীয় শিল্পকে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার বার্তা পৌঁছে দেওয়া হবে। ধনী-দরিদ্র বৈষম্য কমাতে এটি ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর