April 21, 2026, 8:44 pm

নারায়ণগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name
  • আপডেট Tuesday, April 21, 2026
  • 15 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের আজীবপুর এলাকায় অবৈধ সংযোগ ও বকেয়া বিলের অভিযোগে অভিযানটি শুরু হয়, যা বিকেল পর্যন্ত চলে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল বিপণন কার্যালয় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন বাড়িতে অতিরিক্ত অবৈধ চুলা ব্যবহারের অভিযোগে জরিমানা করা হয়।
এদের মধ্যে আমিনুল ইসলাম নামের এক বাড়ির মালিককে বাংলাদেশ গ্যাস আইনে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তার বাসায় অনুমোদিত ৫টি চুলার বিপরীতে অতিরিক্ত ৬টি অবৈধ চুলা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ফলে তার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
একইভাবে আনোয়ার নামের আরেক বাড়ির মালিকের বাসায় বৈধ ৪টি চুলার বিপরীতে অতিরিক্ত ৬টি চুলা ব্যবহারের অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর