মো: জাফর আলী:: তীব্র তাপপ্রবাহের কারণে তৃষ্ণার্ত শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্টের কথা চিন্তা করে ঢাকা মহানগরীর মিরপুর রুপনগর মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে তৃষ্ণার্ত, অপেক্ষমান এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি বিতরণ করা হয়েছে| এতে তীব্র তাপপ্রবাহ থেকে তাদেরকে কিছুটা হলেও প্রশান্তি দিবে| এই মহতি কাজটি করেন রূপনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন| পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান করা অভিভাবকদের কষ্ট লাঘবে এ মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে|
পানি পেয়ে ¯^স্তি প্রকাশ করেন অভিভাবকরা| তারা বলেন, এমন গরমে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং সময়োপযোগী| পুলিশের এই মানবিক কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে| রূপনগর থানার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও জনসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে|