নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরীর টঙ্গীর বড় দেওড়া হাজী বাড়ি এলাকায় হাজী তোফাজ্জল হোসেনের সহধর্মিনী মরহুমা আদবেরনেছার ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমার ছোট ছেলে মো: মুক্তার হোসেনর উদ্যোগে আজ সোমবার সন্ধ্যায় তার নিজ বাসভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মো: নোয়াব আলী, বীরমুক্তিযোদ্ধা হাজী লিয়াকত আলী, মো: আতিকুর রহমান, মো: ওমর আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাজী এমাদাদুল হক। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।