June 2, 2026, 11:58 am

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Monday, March 9, 2026
  • 95 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) মধ্যরাত ৩টার দিকে কাশিমপুর এলাকার সারদাগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন শাহীন মোল্লা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার হাজি সালামের বাড়িতে তার দ্বিতীয় স্ত্রী মীমের বাসা থেকে তাকে আটক করে কাশিমপুর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, শাহীন মোল্লা একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তিনি দলীয় কার্যক্রমে খুব একটা সক্রিয় ছিলেন না। গত ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান বলে জানা যায়।
কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কাশিমপুর থানায় একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। মামলার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর