April 21, 2026, 3:28 pm

ময়মনসিংহে ব্র্যাক কর্মসূচি পরিদর্শনে জাইমা রহমান

Reporter Name
  • আপডেট Wednesday, March 4, 2026
  • 66 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাক কর্মসূচি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টায় উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল মোতালেব ড্রাইভারের বাড়িতে ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামে অংশগ্রহণ করেন তিনি। ওই বাড়ির উঠানে একটি চাটাইয়ে বসে প্রতিবন্ধীসহ ৫ সদস্যের একটি দল এবং ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিকল্পনার কথা শোনেন জাইমা রহমান।
এ সময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তমারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফুলবাড়িয়ায় জাইমা রহমানের আগমনের খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে অসংখ্য মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর