July 14, 2026, 1:31 pm

গাজীপুরে নীলেরপাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, February 7, 2026
  • 140 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের নীলেরপাড়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও সভাপতি নীলেরপাড়া উচ্চ বিদ্যালয়, তানিয়া তাবাসসুম। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সহনশীলতা গড়ে তোলে, পড়াশোনার সঙ্গে খেলাধুলার সমন্বয়ই একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি মনিরুজ্জামান মৃধা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি হয়, যা ভবিষ্যৎ জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের স্কুলমুখী করে তোলে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করে। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিলন উদ্দিন ভূঁইয়া, এডভোকেট ইদ্রিস আলী, সাংবাদিক মোঃ রেজাউল বারী বাবুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবকদের উৎসাহ এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে একটি স্মরণীয় আয়োজনে পরিণত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর