July 7, 2026, 3:10 am

বিদেশি শক্তিকে দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না : আমীর খসরু

Reporter Name
  • আপডেট Saturday, February 7, 2026
  • 145 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি গণমিছিলের মাধ্যমে নির্বাচনী শোডাউন করেছেন। শনিবার বিকালে মহানগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ ধানের শীষের বিশাল মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন প্রার্থী নিজেই। এতে গাজীপুর-২ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মিছিলটি রাজবাড়ী মাঠ থেকে শুরু হয়ে জয়দেবপুর বাজার ও বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এ দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর অপেক্ষা করেছে এবং নানা অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। তিনি বলেন, এবারের নির্বাচনে একটি দল অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, গাজীপুরের মানুষ এবারের নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। গাজীপুরবাসী জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষ প্রতীককে আগের মতোই বিপুল ব্যবধানে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর