April 22, 2026, 7:03 am

গাজীপুর ট্রেন আটকে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ, ট্রেন চলাচল বন্ধ

Reporter Name
  • আপডেট Saturday, January 31, 2026
  • 85 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা প্রদানের প্রতিবাদে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন আটকিয়ে বিক্ষোভ করছেডিপ্লোমা প্রকৌশলীরা। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৪ টার দিকে জয়দেবপুর-শিমুলতলী রুটের মাঝির খোলা এলাকায় রেললাইন অবরোধ করে। পরে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন আটকে দেন৷
জানা যায়, সম্প্রতি উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা প্রদান করা হয়েছে। এতে ডিপ্লোমা প্রকৌশলীরা বিরোধীতা করে দু’দিন ধরে প্রতিবাদ করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে বিক্ষোভের ডাক দেন। গত  শুক্রবার তারা গাজীপুরের শিববাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চান্দনা চৌরাস্তা তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে গত তারা রেললাইন অবরোধের ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়ে দেন৷ পরে আজ তিনটার দিকে তারা জয়দেবপুর-শিমুলতলী রুটে অবস্থান নিয়ে ট্রেন আটকে বিক্ষোভ শুরু করেছে৷
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রেস বিবৃতি কোনো কার্যকর সমাধান নয় এবং বিতর্কিত কমিটি বিলুপ্ত না হলে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে। তারা দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সার্কুলারের বিরুদ্ধে দায়ের করা রিটের দ্রুত নিষ্পত্তির দাবি জানান। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুন্না বনিক বলেন, বিকেল সোয়া ৪ টার দিকে ট্রেন আটকিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা৷ এরপর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর