July 14, 2026, 1:29 pm

কালীগঞ্জের ঐতিহ্যবাহী বাগদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, January 31, 2026
  • 169 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগদি সরকারি বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে স্কুল মাঠ প্রাঙ্গনে এ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এবং প্রতিষ্ঠানটি সাবেক সভাপতি খন্দকার সুলতান আহমেদ। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী জাতি গঠনে খেলাধুলার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দের আমেজ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর