April 22, 2026, 9:52 am

ইতিহাসের সেরা নির্বাচন নিশ্চিতে পুলিশ বাহিনী প্রস্তুত: ডিআইজি ঢাকা রেঞ্জ

Reporter Name
  • আপডেট Wednesday, January 28, 2026
  • 91 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ‘মাননীয় প্রধান উপদেষ্টার প্রত্যাশা অনুযায়ী ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’ জেলা পুলিশ সদস্যদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় ডিআইজি রেজাউল করিম মল্লিক এ সব কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বাহিনী সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি রেজাউল করিম মল্লিক।
বুধবার (২৮ জানুয়ারি) গাজীপুর পুলিশ লাইন্স পরিদর্শনে এসে তিনি জেলা পুলিশ সদস্যদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। এসময় গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা তাদের কর্মক্ষেত্রের বাস্তব সমস্যা, সীমাবদ্ধতা ও সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। ডিআইজি মহোদয় মনোযোগ সহকারে সেসব বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
নির্বাচনকালীন দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা শৈথিল্য বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ যদি নির্বাচনকে ঘিরে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি।’
তাই সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
পরিদর্শন শেষে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় অংশ নেন ডিআইজি মহোদয়। সভায় তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর