June 3, 2026, 12:26 pm

চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ভারতীয় ‘ইসকাফ’ সিরাপসহ দুজন আটক

Reporter Name
  • আপডেট Wednesday, January 21, 2026
  • 91 জন দেখেছে

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে ৮৪০ বোতল নেশাজাতীয় ভারতীয় ‘ইসকাফ’ সিরাপসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। আজ বুধবার ভোরে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর এলাকায় নাটুদাহ–জগন্নাথপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুজন হলেন— রাজবাড়ী জেলার লক্ষীকোল গ্রামের মৃত জব্বার মন্দিরের ছেলে সাইদুল সর্দার (৩৯) এবং একই গ্রামের কেয়াম উদ্দিন মল্লিকের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেট কারের গতিরোধ করতে গেলে গাড়িটি পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়। তল্লাশিতে প্রাইভেট কারের ভেতর থেকে ৮৪০ বোতল ‘ইসকাফ’ সিরাপ জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, ইসকাফ সিরাপটি নেশাজাতীয় হিসেবে ব্যবহৃত হয় এবং ফেনসিডিলের বিকল্প হিসেবে বাজারজাত করা হয়ে থাকে।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, ফেনসিডিল ও ইসকাফের জেনেরিক নাম একই হওয়ায় মাদক ব্যবসায়ীরা কৌশলে এটি বিকল্প হিসেবে ব্যবহার করছে। ভারতের বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন নামে এই নেশাজাতীয় সিরাপ সরবরাহ করছে। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর