June 3, 2026, 11:30 pm

জাতীয় পার্টির পুনর্বাসন চাই না: আসিফ মাহমুদ

Reporter Name
  • আপডেট Tuesday, January 6, 2026
  • 123 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) প্রতিদ্বন্দ্বিতা থেকে বাইরে রাখার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ফ্যাসিবাদী সরকারের প্রধান সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনে দেখতে চায় না। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
আসিফ মাহমুদ বলেন, জাতীয় পার্টি বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আমরা পরিষ্কারভাবে কমিশনকে বলেছি যে, আমরা চাই না তারা এই নির্বাচনে অংশগ্রহণ করুক। নির্বাচনের মাধ্যমে তাদের কোনো ধরনের রাজনৈতিক পুনর্বাসন আমরা মেনে নেব না। নাগরিক পার্টির এই দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ জানান, কমিশন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছে। ইসি জানিয়েছে, আইনের কাঠামোর মধ্যে থেকে বিধিবদ্ধভাবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ ইতিমধেই শেষ হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, দলটির মোট ২২৪ জন প্রার্থীর মধ্যে নানা ত্রুটির কারণে ৫৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে টিকে আছেন ১৬৭ জন। তবে এনসিপির এই নতুন দাবির ফলে দলটির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হলো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর