July 21, 2026, 8:03 pm

অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি

Reporter Name
  • আপডেট Wednesday, December 17, 2025
  • 229 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি। সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধনের সময় আগামী ২০শে ফেব্রুয়ারি সকাল ১১টায় নির্ধারণ করা হয়। যা চলবে ১৫ই মার্চ পর্যন্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর