নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের সংস্কারকৃত ফকিরপাড়া রাস্তা এবং জামগড়া মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স । আজ সোমবার (৮ ডিসেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ফকিরপাড়া রাস্তা ও জামগড়া মসজিদের উন্নয়নকাজের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে চেয়ারম্যান প্রিন্স বলেন, বিএনপি সব সময় দেশ ও জনকল্যাণমুখী কাজ করে। জনগণের জীবনের মানোন্নয়ন, গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন আমাদের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
দল-মত-নির্বিশেষে জনগণের সুবিধাই আমাদের কাছে প্রথম।
তিনি বলেন, সরকারি-বেসরকারি যেকোনো উন্নয়নে স্বচ্ছতা ও দায়বদ্ধতা থাকতে হবে। গ্রামগঞ্জে অবকাঠামো উন্নয়নে যে অগ্রগতি এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। বিএনপি ক্ষমতায় এলে গ্রামীণ জনগোষ্ঠী ও অবকাঠামোগত উন্নয়নকে প্রধান্য দেবে এবং সুষম উন্নয়ন ত্বরান্বিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, যুবদল নেতা আসাদুজ্জামান আসিফ, আব্দুল মালেক সোহান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বিএনপি নেতা রুহুল আমিন ফকির, কৃষক দল নেতা আবুল কাশেম, বিএনপি নেতা সাইফুল খন্দকার, ইমরান জাহিন সুমনসহ অন্যান্য স্থানীয় নেতারা।