নিজস্ব প্রতিবেদক :: বেগম জিয়ার অসুস্থতাকে পুঁজি করে একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আমরা সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেব। ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তার পূর্বে অবশ্যই গণভোট কার্যকর করতে হবে। আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়িয়া কলেজ মাঠে নির্বাচনী গণমিছিল-পূর্ব সমাবেশে ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মোহা. কামরুল হাসান মিলন এসব কথা বলেন।
তরুণদের উদ্দেশে কামরুল হাসান বলেন, তরুণদের হাতে আগামীর ভবিষ্যৎ। তাদের হাতে বাংলাদেশ নিরাপদ। তরুণরাই পারে সাম্রাজ্যবাদ, চাঁদাবাজ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশকে ঐক্যবদ্ধ রাখতে।
সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুর রশিদ ফরাজী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. ফজলুল হক শামীম, জামায়াত নেতা মো. আব্দুল মজিদ, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক ও গবেষণাবিষয়ক সম্পাদক এইচ এম জোবায়ের প্রমুখ।