October 5, 2026, 8:03 pm

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Saturday, December 6, 2025
  • 101 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি।
কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তৌহিদ হোসেন। তিনি আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পরে শহীদ আবু সাঈদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, ওসি শফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর