মো: জাফর আলী:: গাজীপুরের টঙ্গীতে ৫৫ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় মিলগেট এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবু সাকের, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান টংগী পশ্চিম থানা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ মাসুদ মন্ডল, সদস্য সচিব আব্দুল কাইয়ুম।
এসময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত ৫৫ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি আলাউদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক, সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ টংগী পশ্চিম থানা ও ৫৫ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের নেতাকর্মীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন। তিনি জাতীয় ঐক্যের প্রতীক ও বাঙ্গালী জাতীয়তাবাদের প্রতীক। তার অসুস্থতায় পুরো জাতি আজ মর্মাহত। আল্লাহ তায়ালার কাছে ফরিয়াদ করি প্রিয় নেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তার নেতৃত্বে বাংলাদেশ আবারও এগিয়ে যাবে ইনশাআল্লাহ।