June 4, 2026, 8:57 pm

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা

Reporter Name
  • আপডেট Tuesday, December 2, 2025
  • 84 জন দেখেছে

আব্দুল কাদের, টঙ্গী :: টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামাতের আয়োজিত পাঁচ দিনব্যাপী  জোড় ইজতেমা মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার মুসল্লিরা এই মোনাজাতে শরীক হন। সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, এবারের জোড় ইজতেমায় ২৭টি দেশ থেকে প্রায় ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো— পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাঁদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিসর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। ইজতেমা চলাকালে মোট ৬ জন মুসল্লির মৃত্যু হয় বলে জানান তিনি।
আয়োজক সূত্র জানায়, দোয়া শেষে কয়েক হাজার চিল্লার জামাত ও তিন চিল্লার জামাত আগামী ২ থেকে ৪ জানুয়ারি (২০২৬) অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যান। বাকি মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনত নিয়ে নিজ নিজ মহল্লায় ফিরে যান।
এদিকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক, আসন্ন জাতীয় নির্বাচনের পর টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর