July 10, 2026, 8:32 pm

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হোন— প্রভাষক বশির উদ্দিন

Reporter Name
  • আপডেট Saturday, October 25, 2025
  • 67 জন দেখেছে

মোঃ জাফর আল:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ আসনের (টঙ্গী পশ্চিম থানা) অন্তর্গত ৫৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরের বড় দেওড়া এলাকার হাজী পেয়ার আলী স্কুল মাঠ প্রাঙ্গণে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রভাষক বশির উদ্দিন, যিনি গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক বশির উদ্দিন বলেন, গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে রাজনীতি করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমার গভীর আস্থা রয়েছে এবং তাঁর ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করব।
তিনি বলেন, আমি গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী। যদি দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়, আমি বিশ্বাস করি আপনাদের ভোটে আমি বিজয়ী হবো। তবে দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষেই কাজ করব এবং ধানের শীষকে বিজয়ী করব।
সভায় অন্যান্য বক্তারা বর্তমান সরকারের নানা নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো নিপীড়ন, গ্রেফতার ও জুলুমের নিন্দা জানান।
বৃহৎ এই মতবিনিময় সভাটি নেতাকর্মী ও সাধারণ জনগণের বিপুল উপস্থিতিতে মুহূর্তেই জনসভায় রূপ নেয়। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুন ও স্লোগানসহ মিছিল করে সভাস্থলে যোগ দেন।
জনসভায় টঙ্গী পশ্চিম থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভা প্রমাণ করে যে, গাজীপুর-৬ আসনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের জন্য প্রস্তুত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর