July 9, 2026, 11:10 am

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষক সেমিনার

Reporter Name
  • আপডেট Saturday, September 27, 2025
  • 69 জন দেখেছে
মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ সেমিনারের করা হয়।কবি বাড়ী সুমনের সঞ্চালনায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এতে মূল বক্তা ও স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এ.আই. অনুরাগী এবং বাংলাদেশ বেতারের উপ-পরিচালক শেখ মহাবুল হোসেন রাজীব। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রভাব, ভবিষ্যৎ কর্মসংস্থানের চিত্র এবং শিক্ষার্থীরা কীভাবে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের বিকাশ ঘটাতে পারে, তা তুলে ধরেন। এরপর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং তাদের মধ্যে ১ম ৫ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের শেষে সকল শিক্ষার্থীর হাতে দুপুরের খাবার ও সম্মানি তুলে দেয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর