May 27, 2026, 6:05 pm

বিচারপ্রার্থীদের জন্য লক্ষ্মীপুরে ‌‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, June 10, 2023
  • 138 জন দেখেছে

লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। এসময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার আলমগীর মোহাম্মদ ফারুকী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ ছাদেকুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুমিনুল হাসান, জেলা প্রশাসক মো. আনোয়ান হোসাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফারহানা ভূঁইয়া, দ্বিতীয় আদালতের বিচারক মো. নুরুল আফসার, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. মুনির হোসাইন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছায়েদুজ্জামান শরীফ, সিনিয়র সহকারী জজ ওজমা শুকরানা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ, তরেক আজিজ, বেলায়েত হোসেন, ভিক্টোরিয়া চাকমা ও অন্যান্য বিচারকরাসহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্যরা।জানা যায়, আইন বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে ‘ন্যায়কুঞ্জ’ ভবনের কাজটি বাস্তবায়ন করবে গণপূর্ত বিভাগ। এখানে বিচারপ্রার্থীদের বসার জন্য আসন, একটি ব্রেস্ট ফিডিং রুম, সুপেয় পানির ব্যবস্থা, একটি শপ, দুটি টয়লেটসহ একটি বড় আকারের ওয়েটিং রুম থাকবে। ইতিমধ্যে এ কাজের বিপরীতে অর্থ ছাড় দেওয়া হয়েছে। ‌এ স্থাপনাটি হবে ১০০০ স্কয়ার ফিট বা ৯৩ স্কয়ার মিটার প্রশস্ত একতলা বিশিষ্ট ভবন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর