July 4, 2026, 6:36 am

গাজীপুরের মির্জাপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা

Reporter Name
  • আপডেট Friday, August 1, 2025
  • 106 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) বিকালে মির্জাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাওয়াল মির্জাপুর কলেজ মাঠে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস. এম রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী, আহ্বায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক মুসুল্লি, এমদাদুল হক মুসুল্লি, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সদস সচিব প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য রমজান আলী, এমারত হোসেন মুসুল্লি, ইউনিয়ন যুবদলের আমজাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামসহ অঙ্গ অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর