July 9, 2026, 8:47 am

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে জাতীয় প্রেসক্লাবের সম্মাননা

Reporter Name
  • আপডেট Thursday, July 31, 2025
  • 82 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিষ্ট সরকারের আমলে নির্যাতিত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সম্মাননা দেয়া হয়েছে। এসময় অন্য পত্রিকার আরও চারজন নির্যাতিত সম্পাদককে সম্মাননা দেয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এই সম্মাননা দেয়া হয়। আলোচনা সভাটি আয়োজন করে জাতীয় প্রেসক্লাব।
সম্মাননা পাওয়া মাহমুদুর রহমান ছাড়া আরো চারজন হলেন- দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউ এজ পত্রিকার সম্পাদক নরুল কবীর ও দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ। আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আব্দুল হাই সিকদার রক্তাক্ত জুলাইয়ের কবিতা আবৃতি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর