July 9, 2026, 8:43 am

জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার

Reporter Name
  • আপডেট Monday, July 28, 2025
  • 124 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (২৮ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নিরাপত্তা বাহিনীকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর