July 9, 2026, 7:32 pm

গাজীপুরের কালিয়াকৈরে কারখানা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমিকের আত্মহত্যা

Reporter Name
  • আপডেট Friday, April 18, 2025
  • 84 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মন্ট্রিমস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিক কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনার পর থেকে কারখানার ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানার কার্টন সেকশনে কাজ করা ওই শ্রমিকের নাম মোহাম্মদ ইদ্রিস আলী (২৩)। তিনি স্থানীয় নিশ্চিন্তপুর এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষাক্ত কেমিক্যাল পান করেন। পরে রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর আগে ওই শ্রমিক কারখানা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা ও অনিয়ম নিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “মন্ডল গ্রুপের মন্টিন্স লিমিটেড এখানে এক বছর যাবত চাকরি করি। কিছু লোক আসার তিন মাস এবং ছয় মাস হচ্ছে তাদেরকে পার্মান করে। আমাকে করেনা কারণ হচ্ছে আমরা মেশিনের লোক। একদিন ছয়টায় গিয়েছিলাম তার জন্য আমাদেরকে বিচার করছি আমি কি অপরাধ করছি। তাদের জন্য আমার জীবন আমি শেষ করে দেব। এর জন্য দায়ি আমাদের সেকশনের প্ল্যানিং কামরুল স্যার আর হচ্ছে ম্যানেজার হারুন স্যার ওরা মানুষকে মানুষ মনে করে না। তারা মনে করে ওরা সোনার তৈরি, আমরা মাটির তৈরি। আমি আজকে সুইসাইড করব। আমি অনেক কষ্ট পাইছি এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর আপনারা এর বিচার করবেন।
কারখানার শ্রমিকরা জানান, এক বছর যাবত ইদ্রিস আলী ডেইলি বেসিকে কাজ করতেন। অনেক শ্রমিককে পার্মানেন্ট করা হলেও তাকে করা হয়নি। এছাড়াও কর্তৃপক্ষ বকাঝকা করেছে। পরে সে কেমিক্যাল খেয়ে আত্মহত্যা করেছে। প্রথমে সফিপুর তানহা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
তারা আরও জানান, হারুন ও কামরুল ম্যানেজেন্টে যোগ দেওয়ার পর থেকে শ্রমিকদের উপর অত্যাচার শুরু করেছে। তারা মানসিক ও শারীরিক নির্যাতন করে। কথায় কথায় চাকরি হতে ছাঁটাই করে। তাদেরকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে। না হলে আরও শ্রমিক মারা যাবে।
নিহত শ্রমিকের স্ত্রী হাসি আক্তার বলেন, আমার স্বামী মারা গেছে এখন তাকে নিয়ে সদর হাসপাতালে রয়েছি। এর বেশি কিছু আমি বলতে পারব না।
নিহতের বোন জামাই বাবু বলেন, ইদ্রিস আলী অনেকদিন হলো কাজ করে। তার সাথের সবাইরে চাকরিতে পার্মানেন্ট করলেও কর্তৃপক্ষ তার চাকুরী পার্মানেন্ট করেনি। অসুস্থ থাকার কারণে ৬টায় কারখানায় হতে বের হয়। এজন্য পরের দিন ম্যানেজমেন্ট হারুন ও কামরুল তাকে রুমে বকাঝকা করে। এসব কারণে সে আত্মহত্যা করেছে।
মন্ট্রিমস্ লিমিটের কারখানার প্রধান প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, একজন শ্রমিক মারা গেছে। আমরা একটু ব্যস্ত আছি, বিষয়টি নিয়ে পরে কথা বলব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর