October 19, 2026, 6:43 am

বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • আপডেট Thursday, July 9, 2026
  • 125 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: চলতি বছরে আরও কয়েকটি প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার। আজ (বৃহস্পতিবার) সকালে বন্ধ পাটকল পুনরায় চালু করার লক্ষ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদ অলস পড়ে থাকার ফলে এখন দায়ে পরিণত হয়েছে, এগুলোকে আবার সম্পদে পরিণত করতে কাজ করছে সরকার। পাশাপাশি, প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে। এতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা থাকবে বলেও জানান মন্ত্রী।
তৈরি পোশাক শিল্পের রফতানি কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের কারণে পোশাক রফতানি গতি পায়নি। এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের ট্যারিফের জন্য বৈশ্বিক ব্যবসার মন্দা ভাবও বাংলাদেশের পোশাক রফতানিতে প্রভাব পড়ছে। বিশ্বব্যাপী চলমান সমস্যা কেটে গেলে পোশাকের রফতানি বাড়বে।
আজ সকালে টিকে গ্রুপের সাথে চুক্তি সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী, নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের ১৪ দশমিক ৮০ একর জমি লিজ প্রদান করা হয় টিকে গ্রুপকে৷ এতে প্রতিষ্ঠানটি ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে ৷ এতে কাজের সুযোগ পাবে ৩ হাজার কর্মী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর