স্টাফ রিপোর্টার ::আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পশ্চিম থানা মোক্তার বাড়ি রোড থেকে মিছিলটি শুরু হয়ে হোসেন মার্কেট, কলেজ গেটসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক শেখ সুমন,টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রাজন, যুবদল নেতা নাইমুর রহমান নাইম, শেখ সাজু, রাজীব হোসেন, পাপন, শান্ত ফরাজি, আকাশ হোসেন, মাসুদ হোসেনসহ অসংখ্য বিএনপির ও অঙ্গ সংগঠন নেতা কর্মীরা।
প্রতিবাদ সমাবেশে যুবদল নেতা শেখ সুমন বলেন,শেখ হাসিনার সরকার অবৈধ ছিলো। তারা জনগণের ভোটের অধিকার হরণ করে দেশটিকে নিজেদের পৈত্রিক সম্পত্তি বানাতে চেয়েছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনে তাদের এই গভীর ষড়যন্ত্র ভেস্তে গেছে। টানা ১৭ বছর অন্যায়, অত্যাচার, জুলুম ও ক্ষমতার অপব্যবহার করেও তাদের আকাঙ্ক্ষা মেটেনি। এখন আবার হরতাল দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। জনগণ হরতালের নামে এই প্রহসন আর মানবে না। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকব। আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে।