July 4, 2026, 7:24 pm

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট Sunday, January 12, 2025
  • 70 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মিলনায়তনে টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম এ শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে চার শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদল নেতা আব্দুল্লাহহেল কাফি, হুগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোর্শেদ আলম দুলাল, শাতীল, জাহিদ হোসেন মালা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর যুবদল নেতা সজীব, আজাদ মিয়া, মহিলাদল নেত্রী নাজমা পারভীন, সোনিয়া হামজা ও নাসরিন আজাদ ও শাহানাজ পারভীন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর