October 10, 2026, 10:31 pm

গাজীপুরে গাঁজাসহ ৪ কারবারি গ্রেপ্তার

মোঃ জাফর আলী ::
  • আপডেট Saturday, November 23, 2024
  • 104 জন দেখেছে

গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অভিযানে ২২ কেজি গাঁজাসহ চারজন পেশাদার মাদককারবারি গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার রাতে গোয়েন্দা বিভাগ গোপন সূত্রে খবর পায় যে জিএমপির সদর থানা মারিয়ালী কলাবাগান পশ্চিমপাড়া এলাকায় কয়েকজন পেশাদার মাদককারবারি মাদকসহ অবস্থান করছে।
ঐ সংবাদের ভিত্তিতে জিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবু তেরাব মো. শামসুর রহমান এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) এর এসআই মো. কামরুল হাসান, এএসআই শরীফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ রাত ৮:২৫ এর দিকে সদর থানার মারিয়ালী কলাবাগান পশ্চিমপাড়া এলাকা হতে নুরু মিয়া ও মনি বেগমকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পরে তাদের দেওয়া তথ্যে থানার পাজুলিয়া দক্ষিণপাড়া হতে রুমি বেগম ও মো. নাজমুল হোসেন নামের আরেক কারবারিকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর