June 1, 2026, 10:19 am

প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন মাগুরার জেলা প্রশাসক

Reporter Name
  • আপডেট Friday, June 28, 2024
  • 111 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: শ্রেষ্ঠ জেলা প্রশাসক ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে পদক তুলে দেন বঙ্গনন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং সচিব উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী এসময় শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পূণর্ব্যক্ত করে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪’ এর উদ্বোধন করেন এবং প্রধান অতিথির ভাষণ দেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ ও প্রদান করেন। শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৮টি ক্যাটাগরিতে ১২৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৩৬ জন শিক্ষার্থী, ১৫ ব্যক্তি এবং তিনটি সংস্থা সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের ওপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর