July 9, 2026, 8:38 pm

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু কাল

Reporter Name
  • আপডেট Sunday, January 21, 2024
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ভর্তি আবেদন শুরু ২২ জানুয়ারি। এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে স্নাতকে ভর্তি নেওয়া হবে। সম্প্রতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভর্তির নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৪টা থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হবে। অনলাইনের মাধ্যমে এই আবেদন চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।

ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে আবেদন পূরণ করে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। ভর্তির সব কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১০ মার্চ শুরু হবে স্নাতক প্রথম বর্ষের ক্লাস। বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর