গাজীপুর মহানগর ৫৫ নং ওয়ার্ড সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমুল জন সংগঠন টঙ্গী শাখার সাংগঠনিক সম্পাদক ও টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, গাজীপুর সিটি কর্পোরেশন এর ৫৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাদেক হোসেন। তিনি বলেছেন, বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ও পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা আমি আমার ৫৫নং ওয়ার্ড সহ দেশ ও প্রবাসে থাকা সকল ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৫নং ওয়ার্ডের সর্বস্থরের জনগন ও গাজীপুর জেলা সহ দেশবাসীকে সমগ্র মুসলিম জাহানের ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৫ নং ওয়ার্ডের সাধারণ বস্তিবাসীর মনোনীত কাউন্সিলর হিসাবে সকলের দোয়া ও ভোট প্রত্যাসা করেন, তিনি বলেন আমি যদি আগামী ২৫ মে ২০২৩ এর নির্বাচনে কাউন্সীলর নির্বাচিত হতে পারি তাহলে ওয়ার্ডের সকল জনগনকে সাথে নিয়ে একটি ডিজিটাল মডেল ওয়ার্ড রুপান্তর করবো সকলের মতামত নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।
মুসলিম-বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন।এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বিশ্বে । ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। “ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে মাহে রমজানের শেষে এলো খুশির ঈদ সবাইকে ঈদ মোবারক