September 16, 2026, 8:55 am

হালুয়াঘাটে রাস্তা উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

Reporter Name
  • আপডেট Thursday, May 14, 2026
  • 137 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বড়বিলা-বাহিরশিমুল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।মঙ্গলবার উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলা এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন এই সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা সহজ ও উন্নত হবে। পাশাপাশি এ উন্নয়ন এলাকার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ আসনের প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ এমপি, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন,জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর