September 16, 2026, 8:55 am

সবাই বাঙালি নয়, মানচিত্রে বসবাসকারী সবাই বাংলাদেশি : জ্বালানি মন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, May 16, 2026
  • 110 জন দেখেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :: জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের মানচিত্রে আমরা যারা বসবাস করি, সবাই বাঙালি নই। এই মানচিত্রের মধ্যে বসবাসকারী সবচেয়ে বড় জনগোষ্ঠী বাঙালি। এরপর সাঁওতাল, মারমা, হাজং, চাকমাসহ অনেক জনগোষ্ঠী রয়েছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিলেন, সবাই বাঙালি হয়ে যাও। যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হয়েছিল। সেই অশান্তি এখনও বিরাজমান।
মন্ত্রী আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে, সবাই বাংলাদেশি। বাংলাদেশ জাতীয়তাবাদ একটি বাগানের মতো।”
শনিবার (১৬ মে) সকালে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন আয়োজিত ‘বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ আদিবাসী নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর