July 9, 2026, 2:48 am

রিজভীর নেতৃত্বে ঢাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Sunday, November 26, 2023
  • 107 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: সরকারের পদত্যাগের একদফা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত ৭ম দফা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৬ নভেম্বর) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে মিছিল বের করা হয়।মিছিলটি বনানী মাঠ থেকে কাকলীতে এসে শেষ হয়। এ সময় সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। ঢাকা জেলা বিএনপি মিছিলটি আয়োজন করে।মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপির কেন্দ্রীয় সহযুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিল্টু, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি খন্দকার আবুল কালাম, ধামরাই উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সহসভাপতি মাহাবুব মিয়া, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ অল হামিদ নিরব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ফাহাদ, পাভেল খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাসুদুর রহমান মাসুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুজ্জামান রাসেল প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর