May 25, 2026, 9:00 pm

রাজধানীর কলাবাগান এলাকা থেকে যমুনা টেলিভিশনের এক সাংবাদিকের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Tuesday, May 9, 2023
  • 252 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস রোডের একটি বাসা থেকে একজন সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কুদরত-ই খুদা হৃদয় এবং তিনি বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের একজন মাল্টিমিডিয়া রিপোর্টার। আজ মঙ্গলবার (৯ মে) দুপুরে বাসাটির ছাদের চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ বলেন, লেক সার্কাস রোডের একটি বাসা থেকে যমুনা টিভির একজন রিপোর্টারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের এক বান্ধবীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর