September 16, 2026, 6:27 am

ময়মনসিংহে ভূমি সেবার উদ্বোধন করেন ওয়াহিদ এমপি

Reporter Name
  • আপডেট Wednesday, May 20, 2026
  • 125 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশার:: সারাদেশের ন্যায় ময়মনসিংহেও ভূমিসেবা উদ্বোধন করা হয়। মঙ্গলবার ভূমি ভবন,তেজগাঁও,ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মেলার উদ্বোধন করেন।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ সদর আসনের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।
এসময় অন্যান্যদের মাঝে বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী এবং জেলা প্রশাসক সাইফুর রহমান উপস্থিত ছিলেন।মেলায় আগত নাগরিকদের ভূমিসেবা সম্পর্কে সরাসরি ধারণা দেয়ার পাশাপাশি ভূমি পোর্টালে নিবন্ধন,ই-নামজারি আবেদন,অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর এবং মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে বিস্তারিত তথ্য ও সহায়তা দেয়া হচ্ছে।
এর আগে এ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত ভূমিসেবা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর