May 13, 2026, 6:42 pm

বিগত সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি গভীর সংকটে : তথ্য মন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, May 13, 2026
  • 19 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, উত্তরা প্রতিনিধি:: বিগত সরকারের অপচয়, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়েছে। এই অর্থনৈতিক কাঠামোকে স্বাভাবিক ও স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় লাগবে। গতকাল বুধবার রাজধানীর উত্তরা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত “আলোকিত মাহে রমাদান” শীর্ষক মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বর্তমানে প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ বহন করছে। পাশাপাশি প্রতি বছর গড়ে ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে। দেশের রপ্তানি আয় প্রায় ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স আয় ২০ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে থাকলেও আমদানি ব্যয় ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলারে পৌঁছায়, যার ফলে অর্থনীতিতে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতির চাপ সাধারণ জনগণকেই বহন করতে হচ্ছে। তাই অর্থনীতি পুনর্গঠনের জন্য সরকারকে সময় দেওয়া প্রয়োজন।
মন্ত্রী আরো বলেন, আগামী দুই বছর যদি দেশে শান্তিপূর্ণ সামাজিক ও রাজনৈতিক পরিবেশ বজায় না থাকে, তবে অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাহত হবে। এ কারণে তিনি সবাইকে বিভাজনমূলক রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান। সংসদে গঠনমূলক বিতর্ক অব্যাহত রয়েছে এবং তা চলমান থাকবে। তবে এসব বিতর্ক যেন রাজপথে অস্থিতিশীলতা সৃষ্টি না করে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমীসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর