July 23, 2026, 2:30 pm

বরিশালে ছাত্রলীগ নেতা গ্রেফতার মহানগর আ. লীগের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ::
  • আপডেট Monday, May 15, 2023
  • 201 জন দেখেছে

দলীয় প্রার্থীর সমর্থকদের ওপর পিস্তল ঠেকিয়ে অতর্কিত হামলার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্না ও তার সহযোগীদের গ্রেপ্তারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ। আজ সোমবার (১৫ মে) বরিশাল নগরের সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত রাত ১২টার দিকে বরিশাল নগরের হাসপাতাল রোড থেকে বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নাকে তার সাতজন কর্মীসহ কাউনিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রইজ আহম্মেদ মান্নাকে গ্রেপ্তার করার যে কারণ দেখিয়েছে, যেখানে ঘটনাস্থলের দুই কিলোমিটারের মধ্যেই রইজ আহম্মেদ মান্না ছিল না। এমনকি এ ঘটনা সম্পর্কিত কোনো ভিডিও ফুটেজও কেউ উপস্থাপন করতে পারেনি।  আমরা বরিশাল মহানগর আওয়ামী লীগ ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি প্রধানমন্ত্রী যেন ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করেন।

এ সময় তিনি মৌখিক বক্তব্যে বলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগ আমরা ঐক্যবদ্ধ, আওয়ামী লীগের প্রার্থী খোকন সেরনিয়াবাতের পক্ষে ৩০টি ওয়ার্ডে নির্বাচন কার্যক্রম পরিচালনা করবো। আজকে নৌকা বা প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন নয়।

এদিকে হামলায় আহত কর্মীদের দেখতে গত রাতেই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।  আর ওই রাতেই হামলায় আহত মনা আহম্মেদ বাদী হয়ে কাউনিয়া থানায় বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্নাসহ ২১ জন নামধারী ও অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। যে মামলায় রইস আহম্মেদ মান্নাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর