May 31, 2026, 3:06 am

নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

Reporter Name
  • আপডেট Tuesday, May 19, 2026
  • 19 জন দেখেছে

ত্রেকোণা  প্রতিনিধি:: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক দেশব্যাপী ভূমিসেবা মেলা–২৬ উদ্বোধন উপলক্ষে নেত্রকোণায় তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা” শুরু হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলবে এই মেলা। আজ মঙ্গলবার জেলা শহরের মেছুয়া বাজারস্থ সদর উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। প্রথমে সকাল ১০টায় মোক্তারপাড়া কালেক্টরেট মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা।
জেলা প্রশাসক জানান, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ আয়োজন। মেলায় নাগরিকদের জন্য অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হবে। এছাড়া ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর