May 17, 2026, 1:19 pm

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Reporter Name
  • আপডেট Sunday, May 17, 2026
  • 9 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা টিভি ডেস্ক :: হামের টিকা কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন। আবেদনে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে, যাতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়। রিটে কেবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, জনপ্রশাসন সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। এর আগে ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন ওই আইনজীবী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর