May 4, 2026, 6:44 pm

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

Reporter Name
  • আপডেট Monday, May 4, 2026
  • 21 জন দেখেছে

টাঙ্গাইল প্রতিনিধি:: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে উত্তরবঙ্গগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরিফ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর