মো: জাফর আলী:: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি মো: জাহাঙ্গীর আলম বলেন, গাছ আমাদের পরিবেশের প্রাণ, তাই বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি এই সিটি কর্পোরেশনের প্রতিটি পাড়া-মহল্লাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। গাছ ছাড়া পৃথিবী মরুভূমি, বৃক্ষরোপণেই সবুজ ভূমি। তাই শুধু গাছ লাগানোই নয়, এর সঠিক পরিচর্যার দিকেও সবাইকে গুরুত্ব দিতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে প্রত্যেকেরই গাছ লাগানো উচিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আনিসুর রহমান (শিপন), আহ্বায়ক সদস্য, টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপি ও সভাপতি, ৫৩ নং ওয়ার্ড বিএনপি, মোঃ সাদেক হোসেন, সাধারণ সম্পাদক, ৫৩ নং ওয়ার্ড বিএনপি, মোঃ আজিজুর রহমান টিপু, সদস্য গাজীপুর মহানগর যুবদল, মোঃ আব্বাস আলী, সভাপতি টঙ্গী পশ্চিম মেট্রো
কৃষকদল, মো: নাজমুল হাসান নাইম, যুগ্ম আহ্বায়ক টঙ্গী পশ্চিম মেট্রো থানা স্বেচ্ছাসেবক দল, আরেফিন সিদ্দিক বুলবুল, সাবেক সদস্য সচিব টঙ্গী পশ্চিম মেট্রো থানা ছাত্রদল।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মনির হোসেন, জামির হোসেন, আশরাফুল আলম লিটন, কাবিল মন্ডল, রাজু মৃধা, আলম হোসেন, সেলিম হোসেন, স্বেচ্ছাসেবক নেতা কবির হোসেন, কৃষকদল নেতা আক্কাস আলী, ছাত্রদল নেতা মেহেদী হাসান আরিফ, সজিব, মিরাজসহ টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।