স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগার জিনু মার্কেট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো: দুলাল দেওয়ান বৃহস্পতিবার ( ১৪ মে) রাত ১১. ৩০ মিনিটে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ…..রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৫৫) বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুম্মা জিনু মার্কেট শাহী জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।